জেনারেল আজিজের দুই ভাইয়ের এনআইডি বাতিল - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জেনারেল আজিজের দুই ভাইয়ের এনআইডি বাতিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৪, ২০২৪ ২:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ২৪, ২০২৪ ২:৩৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফ। তাদের করা চারটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশন থেকে এই তথ্য জানানো হয়েছে।

ইসি সূত্রে জানা যায়, আজিজের তদবিরে তার দুই ভাই হারিছ ও জোসেফের নামে চারটি পরিচয়পত্র ইস্যু করা হয়েছিল। ওই এনআইডিগুলোতে ভুয়া তথ্য দেওয়ার প্রমাণ মিলেছে। তাই তাদের চারটি পরিচয়পত্রই বাতিল করা হয়েছে।

বাতিলের কারণে এখন থেকে তারা এনআইডি সংক্রান্ত কোনো সুবিধা পাবেন না বলে জানিয়েছেন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ