জেনেভাতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে সেমিনারে গণহত্যার দায়ে স্বৈরাচার হাসিনার বিচার দাবী - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:১৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জেনেভাতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে সেমিনারে গণহত্যার দায়ে স্বৈরাচার হাসিনার বিচার দাবী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪ ১১:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪ ১১:৪০ অপরাহ্ণ

 

ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি
জনতার আওয়াজ,লন্ডন

সুইজারল্যান্ডের জেনেভাতে জাতি সংঘের মানবাধিকার কাউন্সিলে গত ৯ সেপ্টেম্বর সোমবার মানবাধিকার বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয় । যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম মালিক উক্ত সেমিনারে স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও পাকিস্তান , নেপাল, নাগাল্যান্ড, কাশ্মীরসহ ১১ টি দেশের রাষ্ট্রদূত এবং ইউরোপ, যুক্তরাষ্ট্র , যুক্তরাজ্য , বেলজিয়াম ও সুইজারল্যান্ড থেকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন ইব্রাহীম মিয়া , দাদন কবীর , কাজী মুসিব , রিজভী আহমেদ, তামজীদ হোসেন , ইকবাল চৌধুরী। দিলারা মালিক, সাঈদুর রহমান লিটন, সেলিম রিপন, ইসমাইল হোসেন কাউসার।


সেমিনারে বক্তারা বাংলাদেশের পলায়রত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে তার দ্বারা যত গণহত্যা হয়েছে সেই সব কিছুর বিচার দাবী করা হয় । মিসেস দিলারা মালিক তার বক্তব্যে বাংলাদেশের বিগত সরকারের দ্বারা মানবাধিকার লঙঘনের তথ্য তুলে ধরেন।
স্পীকারের বক্তব্যে এম এ মালিক বাংলাদেশ থেকে লুট করা টাকা সুইজারল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফিরিয়ে নিতে উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ