ঝিনাইদহে ইয়াবাসহ মাদক কারবারি আটক - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঝিনাইদহে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ১৬, ২০২৪ ৬:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ১৬, ২০২৪ ৬:৫২ অপরাহ্ণ

 

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ১৫০ পিচ ইয়াবাসহ আব্দুল হালিম নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার(১৫ জানুয়ারি) রাত নয়টার দিকে উপজেলার বড়ভাটপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আব্দুল হালিম কালীগঞ্জের খয়েরতলা গ্রামের মৃত আকবর আলীর ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তি আমাদের একটা আভিযানিক দল বড়ভাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫০পিচ ইয়াবাসহ আব্দুল হালিম নামের এক মাদক কারবারিকে আটক করে। আটককৃত ব্যক্তিকে কালীগঞ্জ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ