ঝিনাইদহে চেতনানাশক ওষুধ নাকে ধরে ইজিবাইক ছিনতাই গ্রেফতার ১ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৪৩, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঝিনাইদহে চেতনানাশক ওষুধ নাকে ধরে ইজিবাইক ছিনতাই গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১৮, ২০২২ ৪:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১৮, ২০২২ ৪:৩১ অপরাহ্ণ

 

চেতনানাশক ওষুধ দিয়ে এক ইজিবাইক চালককে অজ্ঞান করে তার ইজিবাইক নিয়ে পালানোর সময় জনতার হাতে মিজানুর রহমান শেখ ওরফে মিরাজ নামে এক চোর আটক হয়েছে। পরে তাকে ঝিনাইদহ র্যা বের কাছে সোপর্দ করা হয়। মিজান গোপালগঞ্জ জেলার মুকসুদপুর এলাকার বাসিন্দা। মঙ্গলবার দুপুরে পাঠানো ঝিনাইদহ র্যা বের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়, ভিকটিম ইজিবাইক চালক আমিনুল ইসলাম চুন্নু সোমবার (১৭ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ শহরের বিসিক শিল্প নগরী এলাকায় যাত্রী নামিয়ে দাড়িয়ে ছিলেন। এ সময় আসামী মিজানুর রহমান শেখসহ অজ্ঞাতনামা ৩/৪জন আসামী একটি সাদা রংয়ের মাইক্রোবাস নিয়ে সেখানে থামে। এরপর ইজিবাইক চালকের মুখে চেতনানাশক ঔষধ মিশানো রুমাল ধরে অচেতন করে মাইক্রোবাসে উঠিয়ে নেয়। মিজানুর রহমান শেখ চালক সেজে ইজিবাইক নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা টহলরত র্যা বের কাছে বিষয়টি জানায়। র্যা ব তাৎক্ষনিক ভাবে অভিযান চালিয়ে মিজানুর রহমান শেখকে ইজিবাইকসহ আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক অপহৃদ ইজিবাইক চালক চুন্নুকে কালীগঞ্জ থানা এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় ভিকটিমের ভাতিজা তাজমুল হোসেন টিপন বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা করেন। গ্রেফতারকৃত আসামী মিজানুর শেখ জিজ্ঞাসাবাদে ইজিবাইক চালক অপহরন ও ইজিবাইক চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ