ঝিনাইদহে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:১৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঝিনাইদহে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ৮:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৩ ৮:০৩ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে ধর্ষণ মামলায় ইয়াছিন হোসেন জনি নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে এ রায় দেন জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান। দন্ডপ্রাপ্ত ইয়াছিন শহরের খন্দকার পাড়ার ইসমাইল হোসেনের ছেলে।মামলার বিবরণে জানা যায়, ঝিনাইদহ শহরের হামদহ খন্দকার পাড়ার ইয়াছিন হোসেন জনি সরকারি বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই উত্যক্ত এবং বিয়ের প্রস্তাব দিত। এতে রাজি না হওয়ায় ২০১৩ সালের ২১ মার্চ কোচিং সেন্টার থেকে পড়া শেষ করে ফিরে আসার পথে একটি মাইক্রোবাসে করে ওই ছাত্রীকে তুলে নিয়ে যায়। এরপর জোরপূর্বক তাকে ধর্ষণ করে। পরবর্তিতে ওই ছাত্রীকে উদ্ধার করে এবং ইয়াছিন হোসেন জনিসহ কয়েকজনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে চুড়ান্ত চার্জশীট দেয় পুলিশ। দীর্ঘ ৯ বছর পর আদালত ধর্ষণ মামলার দুই ধারায় ইয়াছিনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ