ঝিনাইদহে শোভাযাত্রায় আওয়ামী সন্ত্রাসীদের হামলা, বিএনপির ১০ কর্মী আহত - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঝিনাইদহে শোভাযাত্রায় আওয়ামী সন্ত্রাসীদের হামলা, বিএনপির ১০ কর্মী আহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ১৬, ২০২২ ৩:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ১৬, ২০২২ ৩:৪৯ অপরাহ্ণ

 

ঝিনাইদহের কালীগঞ্জে মহান বিজয় দিবসের শোভাযাত্রায় আসার পথে আওয়ামী সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। শুক্রবার, ডিসেম্বর ১৬, ২০২২, সকাল সাতটার দিকে কালীগঞ্জের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই হামলা চালান বলে অভিযোগ বিএনপির।
এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তাঁদের সবার বাড়ি কালীগঞ্জ উপজেলার কুল্যাপাড়া এলাকায়। টিটো হোসেন (৩০) নামের একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন।
হামলায় আহত ব্যক্তিদের একজন আজাদ হোসেন। তিনি বলেন, বিএনপির বিজয় দিবসের শোভাযাত্রায় যোগ দেওয়ার জন্য তাঁরা কুল্যাপাড়া থেকে এসেছিলেন। কালীগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে আসা মাত্র আওয়ামী একদল সন্ত্রাসী তাঁদের ওপর হামলা চালান। এ সময় লোহার রড, লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকেন।
সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি সাইফুল ইসলাম বলেন, সকালে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি বিজয় শোভাযাত্রা করা হয়। এতে অংশগ্রহণের জন্য উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতা–কর্মীরা আসছিলেন। এ সময় তাঁদের ওপর হামলা চালানো হয়। সরকারি দলের লোকজন এই হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ