ঝিনাইদহ জেলা আওয়ামীলীগ কার্যালয়ের পাশে ককটেল হামলা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ৯, ২০২২ ৭:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ৯, ২০২২ ৭:১০ অপরাহ্ণ

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের আশপাশে ককটেল হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত শুত্রবার রাত ২ টার দিকে জেলা রেজিস্ট্রি অফিস ও শিল্পকলা ভবন এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা এই হামলা চালায় বলে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহম্মদ সোহেল রানা নিশ্চিত করেন। তিনি জানান অন্তত ৪ টি শক্তিশালী ককটেলের বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছালেও নিরাপত্তার খাতিরে দুরে অবস্থান নেয়। পরে পুলিশের বিশেষজ্ঞ টিম নিয়ে ঘটনা স্থল থেকে পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। নাশকতার অংশ হিসাবে এই বোমা হামলা করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। পুলিশ দুর্বৃত্তদের আটকের অভিযান শুরু করেছে । বিস্তারিত পরে জানা যাবে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান। এদিকে খবর পেয়ে জেলা আওয়ামী লীগ অফিস পরিদর্শন করেন দলের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। আওয়ামী লীগের পক্ষ থেকে এই হামলার জন্য বিএনপিকে দায়ী করা হয়েছে।
জনতার আওয়াজ/আ আ