টাইম ম্যাগাজিনের রিপোর্টে প্রশংসা এবং সমালোচনা দুটোই আছে - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:২৮, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

টাইম ম্যাগাজিনের রিপোর্টে প্রশংসা এবং সমালোচনা দুটোই আছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ৩, ২০২৩ ৬:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ৩, ২০২৩ ৬:৪৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
গণভবনের রিসিপশন রুমে বিলাসবহুল সিল্কের শাড়ি পরনে লৌহকঠিন ব্যক্তিত্বের শেখ হাসিনা।৭৬ বছর বয়সী, রূপালী কেশের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন এক রাজনৈতিক চরিত্র যিনি গত এক দশকে গ্রামীণ পাট উৎপাদনকারী থেকে ১৭ কোটি মানুষের দেশকে এশিয়া-প্যাসিফিকের দ্রুততম প্রসারিত অর্থনীতিতে উত্থানের পথ দেখিয়েছেন।

প্রথম মেয়াদে ১৯৯৬ থেকে ২০০১, পরে ২০০৯ সাল থেকে একটানা অফিসে থেকে তিনি সরকারি পদে আসীন বিশ্বের সবচেয়ে দীর্ঘকালীন নারী সরকার প্রধান হয়ে উঠেছেন। সেইসঙ্গে পুনরুত্থিত ইসলামপন্থী ও এককালে অনধিকারচর্চী সামরিক শক্তি উভয়কেই পরাস্ত করার কৃতিত্ব অর্জন করেছেন। ইতিমধ্যে মার্গারেট থ্যাচার কিংবা ইন্দিরা গান্ধীর চেয়ে বেশি নির্বাচনে জয়ী হওয়ার পর হাসিনা জানুয়ারির নির্বাচনের মাধ্যমে সেটা আরও দীর্ঘ করতে দৃঢ়প্রতিজ্ঞ। সেপ্টেম্বরে টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি আত্মবিশ্বাসী যে আমার জনগণ আমার সাথে আছে। তারা আমার প্রধান শক্তি।”

হাসিনার শাসনামলে কয়েক বছর ধরে ১৯টি গুপ্তহত্যার চেষ্টা হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে, প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সমর্থকরা নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে, যার ফলে শত শত মানুষ গ্রেপ্তার হয়েছে, পুলিশের গাড়ি এবং পাবলিক বাসে আগুন ধরিয়ে দেয়া হয়েছে এবং বেশ কয়েকজন নিহত হয়েছে। বিএনপি ২০১৪ এবং ২০১৮ সালের মতোই নির্বাচন বয়কট করার ব্রত নিয়েছে যদি না হাসিনা নির্বাচন পরিচালনার জন্য তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। (তাদের এই দাবির ঐতিহাসিক নজির থাকলেও সংবিধান সংশোধনের পর সেটি আর বহাল নেই।)

হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের অধীনে বাংলাদেশ কর্তৃত্ববাদী রূপ নিয়েছে। ব্যালট বাক্স দখল এবং হাজার হাজার ভুয়া ভোটার সহ নানা উল্লেখযোগ্য অনিয়মের কারণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অন্যরা গত দুটি নির্বাচনের নিন্দা জানিয়েছিল।(যেগুলোতে তিনি যথাক্রমে ৮৪% এবং ৮২% ভোট পেয়ে জয়ী হন)।

দুই বারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি নেত্রী খালেদা জিয়া সন্দেহ রয়েছে এমন দুর্নীতির অভিযোগে গৃহবন্দী এবং গুরুতর অসুস্থ। এরই মধ্যে, চল্লিশ লাখ (আশ্চর্যজনক) আইনি মামলায় বিপাকে পড়েছেন বিএনপির কর্মীরা। অন্যদিকে, স্বাধীন সাংবাদিকরা এবং নাগরিক সমাজের কাছ থেকেও প্রতিশোধমূলক হয়রানির অভিযোগ আসছে।

সমালোচকরা বলছেন, জানুয়ারির নির্বাচন হবে রাজ্যাভিষেকের সমতুল্য, আর হাসিনা স্বৈরশাসকের।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ,”ক্ষমতাসীন দল পুরো রাষ্ট্রযন্ত্রকে নিয়ন্ত্রণ করছে, তা আইন প্রয়োগকারী সংস্থাই হোক কিংবা বিচার বিভাগ। আমরা কথা বললেই তারা নিপীড়ন করে।” ভাঙচুর ও হত্যাসহ ৯৩টি মামলায় অভিযুক্ত মির্জা ফখরুল নয়বার কারাবরণ করেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ