টাকা নিরাপদে পরিবহনে ব্যাপারীরা পুলিশের সহযোগিতা পাবেন: আইজিপি - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

টাকা নিরাপদে পরিবহনে ব্যাপারীরা পুলিশের সহযোগিতা পাবেন: আইজিপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ৯, ২০২২ ১১:২৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ৯, ২০২২ ১১:২৩ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

কোরবানির হাটে পশু বিক্রির টাকা নিরাপদে পরিবহনে ব্যাপারীরা প্রয়োজনে পুলিশের সহায়তা নিতে পারবেন বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। শনিবার (৯ জুলাই) দুপুরে রাজধানীর কমলাপুরে গরুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

আইজিপি বলেন, আমরা হাটে ব্যাপারীদের সঙ্গে কথা বলেছি, যারা এখানে গরু কিনতে এসেছেন তাদের সঙ্গে কথা বলেছি, হাট কর্তৃপক্ষের সঙ্গেও বলেছি। ব্যাপারীরা বহুদূর থেকে গরু নিয়ে হাটে এসেছেন, তাদের সমস্যা হচ্ছে কি-না বা ক্রেতাদের সমস্যা আছে কি না আমরা জানার চেষ্টা করেছি। অনেক সময় হাসিল নিয়ে অভিযোগ থাকে, এবার হাসিল নিয়ে কারো অভিযোগ আছে কি-না তা জানতে চেয়েছি।

এসময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে ড. বেনজীর আহমেদ আরও বলেন, এখন করোনার হালকা ঊর্ধ্বমুখী প্রভাব দেখা যাচ্ছে। হাট কর্তৃপক্ষকে বলেছি যারা মাস্ক ছাড়া আসবে তাদের জন্য যেন মাস্কের ব্যবস্থা করা হয়। বিভিন্ন বছর দেখা গেছে গরু ব্যাপারিরা অসুস্থ হয়ে যান। তাই তাদের খাওয়া-দাওয়ার বিষয়ে খোঁজ নিয়েছি। এছাড়া, তারা যাতে গরু বিক্রির টাকা নিরাপদে নিয়ে যেতে পারেন, সে বিষয়ে আমাদের সহযোগিতা নেওয়ার জন্য বলেছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ