টাঙ্গাইলে ট্রেনের নিচে কাটা পড়ে মা-মেয়েসহ নিহত ৪ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৪০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

টাঙ্গাইলে ট্রেনের নিচে কাটা পড়ে মা-মেয়েসহ নিহত ৪

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ১৯, ২০২৩ ৯:৪৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ১৯, ২০২৩ ৯:৪৮ পূর্বাহ্ণ

 

টাঙ্গাই‌লের কা‌লিহাতীর কামাঙ্খা‌মোড় এলাকায় ট্রেনে কাটা প‌ড়ে মা ও মে‌য়েসহ চারজনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) ভোর সা‌ড়ে ৫টার দি‌কে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌কের পা‌শেই উপ‌জেলার সল্লা ইউনিয়‌নের কামাঙ্খা‌মোড় এলাকায় এই ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন, ভূঞাপুর উপ‌জেলার নিকরাইল দাস পাড়া এলাকার মৃত গোপালের স্ত্রী বাসন্তী (৬০), মৃত অনাথ দাসের স্ত্রী আরতী রানী দাস (৫৫), একই এলাকার হরি বন্ধুর স্ত্রী শান্তি রানী (৪৫) ও তাদের মেয়ে শিল্পী রানী (৩০)। শান্তি রানী ও শিল্পী রানী সম্পর্কে মা মেয়ে।

স্বজনরা জানান, সকাল সাড়ে ৫টার দিকে যাকাত আনতে যাচ্ছিলেন তারা। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মা মেয়েসহ ৪ জনের মৃত্যু হয়।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশের উপ প‌রিদর্শক (এসআই) নাজমুল বলেন, ভোরে চারজন নারী রেললাই‌নের উপর দি‌য়ে হেঁটে যা‌চ্ছিল। এ সময় একতা এক‌প্রেস ট্রেনে কাটা প‌ড়ে ওই চারজনের মৃত্যু হয়। মর‌দেহ উদ্ধা‌রে পু‌লিশ কাজ কর‌ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ