টাঙ্গাইল জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, আগস্ট ৫, ২০২২ ৬:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, আগস্ট ৫, ২০২২ ৬:২০ অপরাহ্ণ

টাঙ্গাইল জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমেদ আযম খানকে আহ্বায়ক করা ৩১ সদস্যবিশিষ্ট কমিটি করা হয়েছে।
শুক্রবার (৫ আগস্ট) বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন— যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামিল শাহীন, অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, কাজী সফিকুর রহমান লিটন, আতাউর রহমান জিন্নাহ, আবুল কাশেম, দেউয়ান শফিকুল ইসলাম, সদস্য অ্যাডভোকেট আলী ইমাম তপন, অ্যাডভোকেট আজিজুর রহমান দুলাল, সাদেকুল আলম খোকা, জিয়াউল হক শাহীন, জি এস বাবুল, আলীম কমিশনার, আলী আজগর চেয়ারম্যান, আশরাফ পাহেলী, খন্দকার রাশেদুল আলম, তরিকুল ইসলাম ঝলক, দিপু হায়দার খান, রফিকুল ইসলাম স্বপন, সফিকুর রহমান খান সফিক, নিলুফার ইয়াসমীন, ইজাজুল হক সবুজ, হাদিউজ্জামান সোহেল, শাহীন আকন্দ, শাহ আলম, মমতাজ করিম, নূরে আলম সাদেক, শামীম হাসান স্বপন, খ. আ. মোকাদ্দেম, আনিছ চৌধুরী ও শহিদুল করিম।
জনতার আওয়াজ/আ আ