ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির ৫০ লাখ টাকাসহ আটক - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির ৫০ লাখ টাকাসহ আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬ ৪:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬ ৪:০৫ অপরাহ্ণ

 

নীলফামারী প্রতিনিধি
সংগৃহীত ছবি
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দীন প্রধানকে ৫০ লাখ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দরে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় তাকে আটক করা হয়।

বেলাল উদ্দিন প্রধান ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।

সূত্র জানায়, সকালে ঢাকা থেকে নভো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেলা ১১টা ৩০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে আসলে তাকে আটক করা হয়। ঘটনার পর বিমানবন্দর এলাকা যৌথবাহিনী ঘিরে রাখে।

জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ বোধ করলে দুপুর ১টা ৫০ মিনিটে সৈয়দপুর ১০০ শয্যার হাসপাতালে ভর্তি করানো হয়।

নীলফামারীর পুলিশ সুপার বলেন, আটক ব্যক্তি বলেছেন যে, তার কাছে থাকা অর্থের পরিমাণ অর্ধকোটির বেশি। পুলিশ এখনও গুণে দেখেনি। সবার উপস্থিতিতে টাকাগুলো গণনা করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ