ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেলকে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক হিসেবে মনোনীত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুন ১৬, ২০২৪ ৪:১৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুন ১৬, ২০২৪ ৪:১৪ পূর্বাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি —
গত ২০ জুন ২০২২, সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মিডিয়া সেল গঠন করা হয়। গঠিত বিএনপির মিডিয়া সেলের সদস্য অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেলকে কয়েকমাস পূর্বে বিএনপি মিডিয়া সেলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেলকে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।
জনতার আওয়াজ/আ আ