ডাকসুতে ছাত্রদলের প্যানেলে ভিপি আবিদ জিএস হামিম - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডাকসুতে ছাত্রদলের প্যানেলে ভিপি আবিদ জিএস হামিম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ২০, ২০২৫ ১:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ২০, ২০২৫ ১:৫৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ডাকসুর প্যানেল ঘোষণা করছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ইনসেটে ভিপি, জিএস ও এজিএস প্রার্থী (উপর থেকে)
ডাকসুর প্যানেল ঘোষণা করছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ইনসেটে ভিপি, জিএস ও এজিএস প্রার্থী (উপর থেকে) |সংগৃহীত
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

ঘোষিত প্যানেলে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবিদুল ইসলাম খান। তিনি ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শেখ তানভীর বারী হামিম। তিনি কবি জসীমউদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক এবং উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তানভীর আল হাদী মায়েদ। তিনি বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এছাড়াও মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহসানুল ইসলাম, কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো: মেহেদী হাসান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু হায়াত মো: জুলফিকার জিসান।

এদিকে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদটি ১৫ জুলাইয়ে আহত সানজিদা আহমেদ তন্বীর সম্মানে খালি রাখার সিদ্ধান্ত নিয়েছে ছাত্রদল।

আসন্ন নির্বাচনে ক্রীড়া বিষয়ক সম্পাদক চিম চিম্যা চাকমা, ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক মো: সাইফ উল্লাহ্ (সাইফ), সমাজসেবা সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক, ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক মো: আরকানুল ইসলাম রূপক, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক, আনোয়ার হোসাইন, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক মো: মেহেদী হাসান মুন্না লড়বেন।

সদস্য পদে যারা লড়বেন

সদস্য মো. জারিফ রহমান, সদস্য মাহমুদুল হাসান, সদস্য নাহিদ হাসান, সদস্য মো. হাসিবুর রহমান সাকিব, সদস্য মো. শামীম রানা, সদস্য ইয়াসিন আরাফাত আলিফ, সদস্য মুনইম হাসান অরূপ, সদস্য রঞ্জন রায়, সদস্য সোয়াইব ইসলাম ওমি, সদস্য মেহেরুন্নেসা কেয়া, সদস্য ইবনু আহমেদ, সদস্য সামসুল হক আনান, সদস্য নিত্যানন্দ পাল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ