ডাকসুর শিবির প্যানেলের নেত্রী জুমার সেই ছবির বিষয়ে যা জানা গেল - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:১১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডাকসুর শিবির প্যানেলের নেত্রী জুমার সেই ছবির বিষয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫ ৯:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫ ৯:১৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক হিসেবে নির্বাচিত হন ফাতিমা তাসনিম জুমা। এদিকে গত ৮ সেপ্টেম্বর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাতিমা তাসনিম জুমার ব্যক্তিগত ছবি দাবিতে দুটি ছবি প্রচার করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো ডাকসুতে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে জয়ী হওয়া ফাতিমা তাসনিম জুমার নয়। বরং, ইন্টারনেট থেকে ভিন্ন দুই নারীর ছবি সংগ্রহ করে সেগুলোতে প্রযুক্তির সাহায্যে জুমার মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিগুলো প্রচার করা হয়েছে।

আলোচিত দাবিতে প্রচারিত প্রথম ছবিটির (জুমার একক ছবি দাবিতে প্রচারিত ছবি) বিষয়ে অনুসন্ধানে ‘startupxplore’ নামের একটি ওয়েবসাইটে ‘Miss Puja’ নামের একটি অ্যাকাউন্ট পাওয়া যায়। অ্যাকাউন্টটির প্রোফাইল ছবি হিসেবে একটি ছবিরও সংযুক্তি পাওয়া যায়; যার সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত প্রথম ছবিটির তুলনা করলে মুখমণ্ডল ছাড়া অন্য সব উপাদানে মিল খুঁজে পাওয়া যায়। অ্যাকাউন্টটির বায়োতে দাবি করা হয়, তার নাম পূজা ও তিনি ভারতের দিল্লির অধিবাসী।

অনুসন্ধানে একই নারীর ছবি অনলাইন প্ল্যাটফর্ম ‘পিন্টারেস্ট’ এ গত ২৭ মার্চে ‘অঞ্জলি অরোরা’ নামে পোস্ট হতে দেখা যায়। অপরদিকে তাসনিম জুমার ছবি দাবিতে ছবিগুলো মূলত গত ৮ সেপ্টেম্বর থেকে প্রচার করা হয়েছে।

তবে মূল ছবিতে থাকা নারীর পরিচয়ের বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া না গেলেও এ নিশ্চিত হওয়া যায় যে আলোচিত দাবিতে প্রচারিত প্রথম ছবিটি মূলত প্রযুক্তির সাহায্যে উক্ত ছবিতে থাকা নারীর মুখমণ্ডল প্রতিস্থাপন করে তৈরি করা হয়েছে।

পরবর্তীতে আলোচিত দাবিতে প্রচারিত দ্বিতীয় ছবিটির (এক পুরুষের সঙ্গে জুমার ছবি দাবিতে প্রচারিত ছবি) বিষয়ে অনুসন্ধানে গত ১৭ আগস্টে ‘চিলেকোঠা – Chilekotha’ নামের একটি ফেসবুক পেজে প্রচারিত একটি ছবি পাওয়া যায়। ছবিটির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত দ্বিতীয় ছবিটির তুলনা করলে জুমার মুখমণ্ডল ছাড়া অন্য সব উপাদানে মিল খুঁজে পাওয়া যায়। উল্লেখ্য, আলোচিত দাবিতে প্রচারিত ছবিতে ছেলের পুরো মুখমণ্ডল দেখা না গেলেও ‘চিলেকোঠা’ নামক পেজে প্রচারিত ছবিটিতে ছেলের পুরো মুখসহ ছবিটির সম্প্রসারিত সংস্করণ দেখা যায়।

এছাড়াও, ছবিটি ‘Viral TV’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকেও গত ২৫ আগস্টে প্রচার হতে দেখা যায়।

অপরদিকে তাসনিম জুমার ছবি দাবিতে ছবিগুলো মূলত গত ৮ সেপ্টেম্বর থেকে প্রচার করা হয়েছে।

দ্বিতীয় মূল ছবিতে থাকা নারীর পরিচয়ের বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া না গেলেও এ নিশ্চিত হওয়া যায় যে আলোচিত দাবিতে প্রচারিত দ্বিতীয় ছবিটি মূলত প্রযুক্তির সাহায্যে উক্ত ছবিতে থাকা নারীর মুখমণ্ডল প্রতিস্থাপন করে জুমার মুখমণ্ডল বসিয়ে তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের স্বার্থে রিউমর স্ক্যানার টিম বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং এআই প্রযুক্তি ব্যবহার করে উক্ত ভিন্ন নারীদের ছবির ওপর তাসনিম জুমার মুখমণ্ডল প্রতিস্থাপনের চেষ্টা করেছে। এতে বিকৃত ছবির মতোই অনুরূপ ফলাফল পাওয়া গেছে।

সুতরাং, ইন্টারনেট থেকে ভিন্ন দুই নারীর ছবি সংগ্রহ করে তাতে প্রযুক্তির সাহায্যে ডাকসুতে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে জয়ী হওয়া ফাতিমা তাসনিম জুমার মুখমণ্ডল বসিয়ে প্রচার করা হয়েছে; যা সম্পাদিত।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ