ডাকসু নির্বাচন একটি পরিকল্পিত নির্বাচন ছিল : পাপিয়া - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডাকসু নির্বাচন একটি পরিকল্পিত নির্বাচন ছিল : পাপিয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫ ১:৩০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৫ ১:৩০ পূর্বাহ্ণ

 

নাটোর প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া বলেছেন, ‘ডাকসু নির্বাচন একটি পরিকল্পিত নির্বাচন ছিল। কাকে কত শতাংশ ভোট দেওয়া হবে, কোন হলে কাকে জেতানো হবে—সব পূর্বনির্ধারিত ছিল। ব্যালটপত্র পর্যন্ত ব্যক্তিগত প্রেস থেকে ছাপানো হয়েছে। এ নিয়ে কারো মন খারাপ হওয়ার কিছু নেই।

ছাত্রদল দীর্ঘ ১৫ বছর রাজনীতি থেকে দূরে ছিল, কিন্তু আগামী দিনের জন্য সংগঠনকে শক্তিশালী করা ছাড়া বিকল্প নেই।’
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর কড়ইতলায় এক পথসভায় এ মন্তব্য করেন তিনি।

পথসভায় পাপিয়া বলেন, ‘অপরাধ করলে মানুষের অনুশোচনা থাকা উচিত, কিন্তু শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই। দেশে আওয়ামী লীগের ভোটার ও সমর্থকরা নিরাপত্তাহীনতায় ভুগছে।

অথচ শেখ হাসিনা বিদেশে থেকে যেসব ঘটনা ঘটাচ্ছেন, তাতে তার দলের সাধারণ কর্মীরাও হুমকির মুখে পড়ছে।’
সরিষার মধ্য ভূতের প্রসঙ্গ টেনে পাপিয়া মন্তব্য করেন, ‘ড. ইউনূস সাহেবের ক্ষেত্রেও সরিষার মধ্যে ভূত ছিল। ভূতকে সরাতে না পারলে শহীদ আবু সাঈদ-মুগ্ধ যে রক্ত দিয়েছেন, তার সঠিক মূল্যায়ন হবে না।’

পাপিয়াকে নিয়ে নানা সমালোচনার জবাব দিয়ে তিনি বলেন, ‘আজ যারা আমাকে হাইব্রিড বলছেন, তারা ভুলে গেছেন—নাটোরের গোপালপুরের মাটিতে এরশাদকে জুতাপেটার ইতিহাস আমার আছে।

বিচারপতি শামসুদ্দীন মানিককে একহাত দেখানোর ইতিহাসও আমার আছে। আমি এসি ঘরে বসে প্রমোটেড নেতৃত্ব নই, আমি আন্দোলনের মাঠ থেকে উঠে আসা কর্মী।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ