ডালিয়া লাকুরিয়ার বাবার ইন্তেকালে “জনতার আওয়াজ” পরিবারের শোক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মার্চ ২৬, ২০২৩ ৫:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মার্চ ২৬, ২০২৩ ৬:৪৬ অপরাহ্ণ

ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি-জনতার আওয়াজ,
লন্ডন।
যুক্তরাজ্য বিএনপির প্রচার সম্পাদক ডালিয়া লাকুরিয়ার বাবা শহিদুল ইসলাম লাকুরিয়া ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
২৫ মার্চ ২০২৩ (শনিবার) রাত ২ টার সময় লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।তিনি স্ত্রী,ছেলে-মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।শহিদুল ইসলাম লাকুরিয়া বাংলাদেশের বাসিন্দা,এলাকার সম্মানিত ও শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে তিনি পরিচিত।
শহিদুল ইসলাম লাকুরিয়ার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন “জনতার আওয়াজ ডটকম এর প্রধান সম্পাদক ডাঃ আব্দুল আজিজ ও উপদেষ্টা সম্পাদক সায়েক এম রহমান তালুকদার।
একই সাথে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। শোক সন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
জনতার আওয়াজ/আ আ