ডা. জুবাইদা রহমানকে আদালতের দেয়া দণ্ডাদেশ স্থগিত করেছে সরকার - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডা. জুবাইদা রহমানকে আদালতের দেয়া দণ্ডাদেশ স্থগিত করেছে সরকার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ২, ২০২৪ ৯:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ২, ২০২৪ ৯:৪৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানকে আদালতের দেয়া দণ্ডাদেশ স্থগিত করেছে সরকার।

বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, ডা. জুবাইদা রহমানের সাজা স্থগিতের বিষয়ে দাখিল করা আবেদন এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মতামতের আলোকে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের দণ্ডাদেশ আদালতে আত্মসমর্পণপূর্বক আপিল দায়েরের শর্তে এক বছরের জন্য স্থগিত করা হলো।

সূত্র : বিবিসি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ