ডিএমপিতে বিএনপির প্রতিনিধি দল - জনতার আওয়াজ
  • আজ রাত ১:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডিএমপিতে বিএনপির প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ১৩, ২০২৩ ৬:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ১৩, ২০২৩ ৬:৪২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আগামী ১৬ ডিসেম্বর বিজয় র‌্যালি করার অনুমতির জন্য ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয়ে গেছে বিএনপির একটি প্রতিনিধি দল।

বুধবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টার পর ডিএমপি কমিশনার অফিসে যায় বিএনপির প্রতিনিধি দলটি। বিএনপির এই দলে রয়েছেন- বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও জাতীয়তাবদী আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এক দফা দাবিতে আন্দোলন করছে বিএনপি ও তার শরিকরা। বিএনপির ডাকা টানা ৩৬ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন চলছে আজ। যা শেষ হবে আজ সন্ধ্যা ৬টায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ