ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার জ্যামিতিক হারে বাড়ছে : ডা. ইরান - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার জ্যামিতিক হারে বাড়ছে : ডা. ইরান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ৮, ২০২৩ ৬:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ৮, ২০২৩ ৬:০৩ অপরাহ্ণ

 

ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার কোনোভাবেই বন্ধ হচ্ছে না। বরং বিরোধী মতকে নিয়ন্ত্রণ করতে ডিজিটাল নিরাপত্তা আইন অপব্যবহার দিন দিন জ্যামিতিক হারে বাড়ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

তিনি বলেন, ‘সরকার বিরোধী কণ্ঠরোধ করতেই ডিজিটাল নিরাপত্তা আইন করছে। সুতরাং গণবিরোধী ন্যায় বিচার পরিপন্থি ডিজিটাল নিরাপত্তা আইনকে চলতি সংসদে বাতিল করতে হবে।’

বৃহস্পতিবার (৮ জুন) লেবার পার্টির প্রচার সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

ডা. ইরান বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন রাষ্ট্রের নিরাপত্তার জন্য ব্যবহৃত হচ্ছে না। এ আইন ব্যবহৃত হচ্ছে সরকারের ও সরকার সমর্থকদের নিরাপত্তার জন্য। বিরোধী মতের কণ্ঠরোধ করার জন্য এ সংস্কারমূলক আইন প্রণয়ন করা হয়েছে। এ আইনে মধ্যরাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হচ্ছে। এতেই প্রমাণ হয়, এ আইন কোনো স্বাধীন দেশের বা সভ্য সমাজের প্রতিনিধিত্ব করে না। এ আইন সংশোধনের অযোগ্য ও এটাকে স্থগিত রাখারও কোনো সুযোগ নেই। ডিজিটাল নিরাপত্তা আইন দ্রুত বাতিল করতে হবে।’

তিনি আরো বলেন, ‘আইনের অপব্যবহার বন্ধে সরকারের মন্ত্রীদের আশ্বাসের মধ্যেও সংবাদকর্মীসহ বিভিন্ন ব্যক্তিকে গ্রেফতার থেমে থাকেনি। ডিজিটাল নিরাপত্তা আইনের নামে ত্রাস সৃষ্টির মাধ্যমে সাংবাদিক বা নাগরিক গ্রেফতার করে যে তুঘলকি কাণ্ড সংগঠিত করেছে, তা পুরো বিচার ব্যবস্থাকেই পঙ্গু করে দিচ্ছে। সরকার বল প্রয়োগ করে স্বেচ্ছাচার জারি রাখার জন্য যেসব পদক্ষেপ গ্রহণ করছে তার অন্যতম হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ