ড. ইউনূসকে যে উপহার দিলেন তারেক রহমান - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:২০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ড. ইউনূসকে যে উপহার দিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ১৩, ২০২৫ ৮:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ১৩, ২০২৫ ৮:০৮ অপরাহ্ণ

 

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই বৈঠকে প্রধান উপদেষ্টাকে তিনটি উপহার দিয়েছেন তিনি। সেখানে একটি কলম ও দুইটি বই ছিল।

শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৩টার কিছু সময় পর বৈঠকটি শেষ হয়। বৈঠকের মধ্যে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপহারগুলো তুলে দেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে এক পোস্টে তা জানিয়েছেন।

পোস্টে দেখা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুভেচ্ছা উপহার হিসেবে একটি ফাউন্টেন পেন, Greta thunberg এর ‘no one is to small to make a difference’এবং ‘nature matters’- Edited by Mona Arshi and karen mccarthy woolf বই দুটি রয়েছে।

এর আগে বাংলাদেশ সময় দুপুর ২টার কিছু আগে হোটেল পৌঁছান তারেক রহমান। তাকে হোটেলে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রেস সচিব শফিকুল আলমসহ অন্যান্যরা।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ সময় দুপুর ১টায় বাসা থেকে রওনা হন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ