ড. ইউনূস কোন বিবেচনায় র‌্যাডিকাল বা রেভল্যুশনারি নন : মান্না - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ড. ইউনূস কোন বিবেচনায় র‌্যাডিকাল বা রেভল্যুশনারি নন : মান্না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ২৫, ২০২৫ ৯:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ২৫, ২০২৫ ৯:৪০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ড. ইউনূস বোঝেন না। তাই এখন সবকিছু ব্লক হয়ে গেছে।

শনিবার (২৫ অক্টোবর) যুগান্তর আয়োজিত ‘রাজনীতিতে স্থিতিশীলতা : নির্বাচন ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এমন মন্তব্য করেন তিনি।

মাহমুদুর রহমান মান্না বলেন, ড. ইউনূস কোন বিবেচনায় র‌্যাডিকাল বা রেভল্যুশনারি নন। তিনি বিপ্লব করবেন বা বিপ্লবী সরকার গঠন করবেন, এমনটি তো আমরা আশা করিনি। (তার কাছে) সংস্কারই আশা করেছিলাম। কিন্তু সেই সংস্কারও তিনি ঠিকমতো বোঝেননি। এখন এটা একটা জায়গায় ব্লকড হয়ে গেছে।

জুলাই সনদের আইনি ভিত্তি নিয়েও হতাশা ঝরেছে মান্নার কণ্ঠে। তিনি বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তির প্রস্তাবনাই তো এখনো দিতে পারেনি। একটা দিয়েছিল, সেটা রিজেক্ট হয়ে গেছে। কয়েকদিনের মধ্যে নাকি আরেকটি প্রস্তাবনা দেবে।

জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের ব্যাপারে মান্নার মত, ‘গণভোট দিয়েই সবকিছুর সমাধান হবে না। গণভোট জাস্টিফাই করবে, কিন্তু এক্সিকিউশন তো গণভোটের মাধ্যমে হবে না।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ