ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ শুরু - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০৬, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ৩, ২০২৩ ৩:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ৩, ২০২৩ ৩:৩৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাকা মহাসমাবেশে অংশ নিতে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও অনুসারীরা জড়ো হচ্ছেন।

শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে ইসলামী দলটি।

সরেজমিনে দেখা গেছে, বিকেলে সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরুর অনেক আগেই দলের কয়েক হাজার নেতাকর্মী সমাবেশস্থলের একটি অংশ দখল করে নিয়েছে। তারা সমবেত জনতাকে উৎসাহিত করার জন্য ইসলামী গান এবং গজল পরিবেশন করছিল।

আয়োজকরা আশা করছেন জুমার নামাজের পর জনসমাগম বাড়বে।

উল্লেখ্য, বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দলটি তাদের দাবিগুলো তুলে ধরে।

দাবিগুলোর মধ্যে রয়েছে সংসদ ভেঙে দেয়া, জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, আনুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রবর্তন এবং বর্তমান নির্বাচন কমিশন বিলুপ্তি।

সূত্র : ইউএনবি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ