ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনারের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, নভেম্বর ১৪, ২০২২ ২:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, নভেম্বর ১৪, ২০২২ ২:২৬ অপরাহ্ণ

ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার লিনি নিকোলাসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় এ বৈঠক শুরু হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য এ নিশ্চিত করেছেন।
বৈঠকে আরও উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
জনতার আওয়াজ/আ আ