ঢাকায় স্বেচ্ছাসেবক দলের মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ২:২২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১৯, ২০২৩ ৩:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১৯, ২০২৩ ৩:২৮ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে চলছে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি। হরতাল সফলে রাজধানীর ৫ টি স্থানে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রাজধানীর আরামবাগ থেকে ফকিরাপুল কাঁচাবাজার, কাকরাইল মোড় থেকে হাবিবুল্লাহ বাহার কলেজ, সেগুনবাগিচা ঢাকা রিপোর্টাস ইউনিটি, খিলগাঁও তিলপাপাড়া ও ধানমন্ডি স্টার কাবাবের সামনে মিছিল করেন নেতাকর্মীরা।

রাজধানীর আরামবাগ থেকে ফকিরাপুল কাঁচাবাজার পর্যন্ত মিছিলের নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার।

এসময় মিছিলগুলোতে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি জয়দেব জয়, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মাহাবুব ফরাজী, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি এসএম সায়েম, সহ-সভাপতি মনির হোসেন মৃধা, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টু, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহী, যুগ্ম সম্পাদক হাসান আলী, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশ প্রমুখ।

মিছিল থেকে নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ