ঢাকায় ৭ লাখ মানুষের প্রবেশ বিষয়ে খোঁজ নিচ্ছে ডিবি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:১৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকায় ৭ লাখ মানুষের প্রবেশ বিষয়ে খোঁজ নিচ্ছে ডিবি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৯, ২০২২ ৯:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ৯, ২০২২ ৯:৫৫ অপরাহ্ণ

 

আগামীকাল শনিবার গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকায় সাত লাখ লোক এসেছে কিনা, তা খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

বিএনপির সমাবেশ ঘিরে গত কয়েকদিনে সাত লাখ মানুষ ঢাকায় প্রবেশ করেছে বলে শোনা যাচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে ডিবি প্রধান বলেন, আমরা খোঁজ নিচ্ছি।

মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা তাদের জিজ্ঞাসাবাদ করে আদালতে পাঠিয়ে দিয়েছি। আমরা তাদের কোনো রিমান্ড চাইনি। বাকি বিষয়টা আদালত বুঝবেন।’

হারুন অর রশীদ বলেন, ‘গতকাল বৃহস্পতিবার কমিশনারের সঙ্গে বৈঠককালে তারা দুটি ভেন্যু চয়েস করেছিলেন। একটি হচ্ছে কমলাপুর স্টেডিয়াম, আরেকটি মিরপুর বাংলা কলেজ মাঠ। তারা আজ এসে যেটি আবার আবেদন করলেন, তারা চাইলেন গোলাপবাগ মাঠ। এর পরিপ্রেক্ষিতে আমরা কমিশনারের সঙ্গে কথা বলে গোলাপবাগ মাঠেই তাদের অনুমতি দিয়েছি।’

আরেক প্রশ্নের জবাবে ডিবিপ্রধান বলেন, ‘সমাবেশের শর্ত আগেরগুলোই থাকবে। নিরাপত্তায় আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ সেখানে রয়েছে। পোশাকে এবং সাদা পোশাকে পুলিশের সমন্বয়ে যেভাবে সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেই নিরাপত্তা ব্যবস্থাটা গোলাপবাগ মাঠেও থাকবে। আমাদের টিম অলরেডি কাজ করছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ