ঢাকা উত্তরে আদিব, দক্ষিণে এনসিপির প্রার্থী আসিফ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:২৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা উত্তরে আদিব, দক্ষিণে এনসিপির প্রার্থী আসিফ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ২৯, ২০২৬ ১১:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ২৯, ২০২৬ ১১:৪৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা উত্তরে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এবং ঢাকা দক্ষিণে মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) রাতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি ছাড়াও কুমিল্লা সিটি কর্পোরেশনের জন্য তরিকুল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের জন্য দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মহানগরের আহ্বায়ক মো. মোবাশ্বের আলী এবং সিলেট সিটি কর্পোরেশন মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ