ঢাকা কলেজের বাস ভাঙচুর, সায়েন্সল্যাবে উত্তেজনা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা কলেজের বাস ভাঙচুর, সায়েন্সল্যাবে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪ ৪:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০২৪ ৪:২১ অপরাহ্ণ

 

ঢাকা কলেজ প্রতিনিধি

পূর্ব শত্রুতার জের ধরে ফের ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থী পরিবহনের ‘শঙ্খনীল’ বাস ভাঙচুর করেছে। এ খবর ছড়িয়ে পড়লে ঢাকা কলেজে তৈরি হয় উত্তেজনা। এক পর্যায়ে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে সড়ক বন্ধ করে দেন।

রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর বারোটার দিকে মিরপুর সড়কে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা বলেন, ক্লাস শেষে মিরপুর অভিমুখের ‘শঙ্খনীল’ বাসটি সায়েন্সল্যাব পার হওয়ার পরপরই অতর্কিত আক্রমণ চালানো হয়। আইডিয়াল কলেজের ইউনিফর্ম পড়া শিক্ষার্থীরা হামলা চালিয়েছে। এই বাসে শিক্ষকরাও ছিলেন। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী, বাসচালক আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীরা সিটের নিচে বসে ছোঁড়া ইট থেকে নিজেদের রক্ষা করেন।

এর আগে, মঙ্গলবারও (১০ সেপ্টেম্বর) সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হন। যার মধ্যে বেশিরভাগই ছিলেন ঢাকা কলেজের শিক্ষার্থী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ