ঢাকা জেলা বিএনপির নতুন কমিটি: সভাপতি আশফাক, সম্পাদক নিপুণ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা জেলা বিএনপির নতুন কমিটি: সভাপতি আশফাক, সম্পাদক নিপুণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১৫, ২০২২ ৬:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১৫, ২০২২ ৬:৫৫ অপরাহ্ণ

 

খন্দকার আবু আশফাককে সভাপতি ও অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ঢাকা জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। এর আগে গত ৩০ অক্টোবর ঢাকা জেলা বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।

নতুন কমিটির সভাপতি আশফাক ঢাকা জেলা বিএনপির সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং নিপুণ রায় চৌধুরী বিএনপির নির্বাহী কমিটির সদস্য, কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপির সভাপতি। এ ছাড়াও নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন তিনি।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, ‘প্রথমত আমার ওপর আস্থা রেখে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করায় দলের চেয়ারপারসন ও গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন আমরা একটি কাজ করতে চাই। তা হচ্ছে, আগামী আন্দোলন সংগ্রাম সফলে স্বল্প সময়ের মধ্যে জেলার ১০টি ইউনিটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী ঢাকা জেলা বিএনপিকে আন্দোলনের মডেল ইউনিট হিসেবে গড়ে তোলা। আমাদের লক্ষ্য, সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্ত করা, গণতান্ত্রিক পরিবেশে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশের মাটিতে ফিরিয়ে আনা এবং ভোটাধিকার ফিরিয়ে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় অনুষ্ঠিত নির্বাচনের মধ্যদিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।’

আংশিক কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি সভাপতি শাহ মইনুল হোসেন বিল্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামছুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে অমি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ