ঢাকা জেলা যুবদলের সভাপতি মুরাদ, সাধারণ সম্পাদক আইয়ূব - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকা জেলা যুবদলের সভাপতি মুরাদ, সাধারণ সম্পাদক আইয়ূব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ৩০, ২০২৩ ১:০৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ৩০, ২০২৩ ১:০৬ পূর্বাহ্ণ

 

সাভার (ঢাকা) সংবাদদাতা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঢাকা জেলার নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে ইয়াসিন ফেরদৌস মুরাদকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে আইয়ূব খানকে।

মঙ্গলবার (২৯ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন স্বাক্ষরিত কমিটি অনুমোদনের বিজ্ঞপ্তি গণমাধ্যমের হাতে আসে। বিজ্ঞপ্তিতে সোমবার (২৯ আগস্ট) অনুমোদন দেয়া হয়।

ইয়াসিন ফেরদৌস মুরাদ আগের কমিটির সাধারণ সম্পাদক ছিলেন এবং তার বাড়ি ঢাকার ধামরাই উপজেলার কালামপুরে।

আইয়ূব খান আগের কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং তার বাড়ি সাভারের আশুলিয়ায়।

এছাড়াও পাঁচ সদস্যের কমিটির সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে আবুল হাসেমকে। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে দেলোয়ার হোসেন মাসুমকে। কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মোকাররম হোসেন সাজ্জাদ।

এর আগে ২০১৮ সালের ৩০ এপ্রিল যুবদলের ঢাকা জেলার সর্বশেষ কমিটি গঠন করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ