ঢাবিতে ইউজিসির কর্মশালায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মে ১২, ২০২৬ ৩:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মে ১২, ২০২৬ ৩:০৬ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইউজিসির জাতীয় কর্মশালায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১২ মে) সকালে দেশের উচ্চশিক্ষাব্যবস্থার উন্নয়ন ও টেকসই রূপান্তর নিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) জাতীয় কর্মশালা উদ্বোধন করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।
প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটি তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশগ্রহণ।
ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগ জানায়, উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত আছেন।
এছাড়া শপথের ৮৫তম দিনে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগমনকে স্বাগত জানিয়ে তার যাত্রাপথের স্থান বাংলামোটর থেকে শাহবাগ মোড় পর্যন্ত ৮৫টি ঔষধি বৃক্ষ রোপণ করেছে ছাত্রদল।
জনতার আওয়াজ/আ আ