ঢাবিতে ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানিয়ে ১৫ মিনিটে ক্যাম্পাস ছাড়ল ছাত্রদল - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাবিতে ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানিয়ে ১৫ মিনিটে ক্যাম্পাস ছাড়ল ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ৪, ২০২২ ১০:৪০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ৪, ২০২২ ১০:৪০ পূর্বাহ্ণ

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আজ শনিবারও বিনা বাধায় ক্যাম্পাসে ঢুকতে পেরেছে ছাত্রদল। তবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে আজও ১৫ মিনিটের মধ্যেই ক্যাম্পাস ছেড়েছে তারা।

১২ দিন ক্যাম্পাস থেকে ‘বিতাড়িত’ থাকার পর গতকাল শুক্রবার ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিনা বাধায় ক্যাম্পাসের আইন অনুষদের সামনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শুভেচ্ছা জানায় ছাত্রদল।

গতকালের মতো আজও ছাত্রদলের ক্যাম্পাসে প্রবেশ ঠেকাতে ছাত্রলীগের কোনো অবস্থান বা মহড়া দেখা যায়নি। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতা করতে  নানা কর্মসূচি নিয়ে মাঠে ছিলেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকালের মতো আজও ক্যাম্পাসে ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র ফেডারেশন, ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন ছাত্রসংগঠন ও জেলা-উপজেলাভিত্তিক সংগঠনের পক্ষ থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতা করার জন্য নানা কর্মসূচি ছিল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ