ঢাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ, ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুলাই ৩১, ২০২৪ ১:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুলাই ৩১, ২০২৪ ১:৫৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
সারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে অংশ নেয়া ৪ জনকে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরের দিকে হাইকোর্টের মাজার রোডের সামনে থেকে তাদের আটক করা হয়।
এর আগে হাইকোর্টের মাজার রোডের সামনে কয়েকজন শিক্ষার্থী অবস্থান নেয়ার চেষ্টা করে। পরে সেখান থেকে পুলিশ ৪ জনকে আটক করে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক আটক ঠেকাতে এগিয়ে আসেন।
পরে আটকদের নিয়ে যাওয়ার সময় এক নারী শিক্ষার্থী পুলিশ ভ্যানের সামনে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করেন। সেখানে আইনজীবীদের একটি দল বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। ‘মার্চ ফর জাস্টিস’ লেখা ব্যানার নিয়ে স্লোগান দিচ্ছেন তারা।
এর আগে সারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে আজ বুধবার ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
গতকাল মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের এই ঘোষণা দেন।
জনতার আওয়াজ/আ আ