ঢাবির আধিপত্যের প্রতিবাদে রেললাইন অবরোধ রাবির শিক্ষার্থীদের - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাবির আধিপত্যের প্রতিবাদে রেললাইন অবরোধ রাবির শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ৫, ২০২৫ ৩:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ৫, ২০২৫ ৩:৪০ অপরাহ্ণ

 

রাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্যের অভিযোগ তুলে রেললাইন অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এর দেড় ঘন্টা পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এছাড়াও সবক্ষেত্রে নিয়োগে সমতাসহ বিভিন্ন দাবি তুলেন রাবি শিক্ষার্থীরা।

বুধবার (৫ মার্চ) সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় রেলপথ অবরোধ করেন। এরপর সাড়ে বারোটার দিকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। তখন থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


শিক্ষার্থীরা জানান, সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে শুরু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) পর্যন্ত উপদেষ্টা নিয়োগে সব জায়গায় ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্য।

ঢাকা কেন্দ্রিকতার বাইরে সারাদেশে নিয়োগের সমতা চায় শিক্ষার্থীরা। পিএসসি, ইউজিসিসহ সবকিছুর পুর্নগঠন দাবি করেন আন্দোলনকারীরা।

‎এর আগে গত মঙ্গলবার রাতে একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ