ঢাবির কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন: নাসির
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫ ২:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫ ২:০৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে “আচরণ বিধি ভঙ্গের অসত্য অভিযোগ” তোলা হচ্ছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডাকসুর উদয়ন স্কুল ভোট কেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
নাছির বলেন, “ডাকসু নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে অসত্য আচরণ বিধি ভঙ্গের অভিযোগ তোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক শিবিরের ভাষায় কথা বলছেন। তাদের আচরণ দেখে মনে হচ্ছে, তারা শিবিরের প্রার্থীদের পক্ষে কাজ করছেন।”
তিনি আরও বলেন, “আচরণ বিধি মেনে আমরা ভোট কেন্দ্র থেকে ১০০ মিটার দূরে ছাত্রদলের বুথ বসিয়েছি। কিন্তু আমরা দেখছি, শিবিরের কর্মীরা ভোট কেন্দ্রের কাছেই তাদের প্রচার চালাচ্ছে। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে নিশ্চুপ রয়েছেন।”
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানান।
জনতার আওয়াজ/আ আ