ঢাবি সাদা দল থেকে বহিষ্কার হলেন ড. মিজান - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাবি সাদা দল থেকে বহিষ্কার হলেন ড. মিজান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ৫, ২০২৩ ৫:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ৫, ২০২৩ ৫:১৬ অপরাহ্ণ

 

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাদা দল থেকে বহিষ্কার হয়েছেন ঢাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান।
বুধবার (৫ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের কেন্দ্রীয় কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, কিছুদিন আগে ঢাবি সাদা দলের ব্যবসায় শিক্ষা অনুষদ শাখা থেকে ড. মিজানুর রহমানকে বহিষ্কার-সংক্রান্ত একটি সুপারিশ এসেছিল। ওই সুপারিশ পর্যালোচনা করে সাদা দলের কেন্দ্রীয় কমিটি ড. মিজানুর রহমানকে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং আজ থেকে ঢাবি সাদা দলের সাথে কার্যত তার কোনো সম্পৃক্ততা নেই। জানা যায়, ড. মিজানুর রহমান প্রায়ই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করতেন। ক্লাসরুমেও বাজে মন্তব্য করতেন। বিশেষ করে ওয়ান ইলেভেনের সময় বিএনপি ভুল করেছে মর্মে তিনি বাজে কথা বলতেন। শুধু তাই নয়, ওয়াল ইলেভেনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষককে গ্রেফতার করা হয়েছিল তাদের বিরুদ্ধে আদালত স্বপ্রণোদিত হয়ে সাক্ষ্য দিয়েছিলেন। সর্বশেষ মিটিং চলাকালে সিনিয়র সহকর্মী শিক্ষককে মারধরের উদ্দ্যেশ্যে তেড়ে গিয়েছিলেন। তার এ ধরনের আচরণের কারণে সাদা দলের ব্যবসায় শিক্ষা অনুষদ শাখা ড. মিজানুর রহমানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছিল। তবে সেসময় তাকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বুধবার তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল থেকে চূড়ান্ত বহিষ্কার করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ