তত্ত্বাবধায়ক সরকারে এত ভয় কেন : চরমোনাই পীর - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তত্ত্বাবধায়ক সরকারে এত ভয় কেন : চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ১৮, ২০২৩ ১২:২৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ১৮, ২০২৩ ১২:২৪ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম (চরমোনাই পীর) বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার দাবি বিএনপির। তত্ত্বাবধায়ক সরকার অতীতে আপনাদেরও দাবি ছিল, আমাদেরও আছে। তাহলে তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়নে আপনাদের এত গড়িমসি কেন। তত্ত্বাবধায়ক সরকারের দাবি বাস্তবায়নে গড়িমসি করে দেশটা আপনারা হুমকির মুখে ফেলবেন না।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে টাঙ্গাইল সদর উপজেলার ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার যদি বিগত দশ বছরে দেশের এত উন্নয়ন করে থাকলে আওয়ামী লীগ ও তার মিত্র দলগুলোর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে এত ভয় কেন। বর্তমানে দেশে ভোটের হিসেবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রতীক হাতপাখা তৃতীয় অবস্থানে আছে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন একটি বৃহৎ শক্তি হিসেবে প্রকাশ পাবে।

তিনি আরও বলেন, টাঙ্গাইল একটি বড় জেলা এখানে ইসলাম প্রচারের একটি উর্বর ক্ষেত্র। ইসলামী আন্দোলনের কর্মীদের টাঙ্গাইলের আটটি আসনে হাতপাখার প্রার্থীকে বিজয়ী করতে একযোগে কাজ করতে হবে।

টাঙ্গাইল সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা রেজাউল করিম রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাজমুস সাদাত আবিরের সঞ্চালনায় তৃণমূল প্রতিনিধি সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শাখার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রেজাউল করিম, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আলহাজ আকরাম আলী, সহসভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আখিনুর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান সিন্টু প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ