তথ্যপ্রযুক্তির যুগে মেধার প্রতিযোগিতায় টিকে থাকতে হবে - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তথ্যপ্রযুক্তির যুগে মেধার প্রতিযোগিতায় টিকে থাকতে হবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ৪, ২০২৩ ১০:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ৪, ২০২৩ ১০:৪৫ অপরাহ্ণ

 

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, তথ্যপ্রযুক্তির যুগে মেধার প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। জ্ঞানের এ বিশাল রাজ্যে শুধু পাঠ্যপুস্তক অধ্যয়নে সীমাবদ্ধ থাকলেই চলবে না। পাঠ্যবইয়ের পাশাপাশি বহির্জগতের জ্ঞান আহরণ করতে হবে।

মঙ্গলবার (৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদ অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ চাঁদপুর সদর ছাত্রকল্যাণ সমিতি অঙ্গীকার’র উদ্যোগে নবীনবরণ ও বার্ষিক পুনর্মিলনী এবং অসহায় দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নিজেকে কর্মী ও জ্ঞানী করে তোলাই হবে তোমাদের মূল লক্ষ্য। তোমাদের উচিত ত্যাগ ও সত্যের অভিমুখী হওয়া। সেই সাথে দৃষ্টিভঙ্গী পরিবর্তন করে সুষ্ঠু ও সবল মনের অধিকারী হওয়া। সদাচারণ, সদালাপ, উচ্চ চিন্তা ও সহজ জীবনাচারণ তোমাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলবে। একই সঙ্গে থাকতে হবে কল্পনাশক্তি। যা মানুষকে বড় করে, ভাবনার জগৎ প্রসারিত করে।

সুজিত রায় নন্দী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ বর্তমানে সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম রোল মডেল। বাংলাদেশ আওয়ামী লীগ সব ধর্মের মানুষকে সমান অধিকার দিয়ে আসছে। এদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ সুন্দরভাবে বসবাস করার জন্য প্রধানমন্ত্রী সুন্দর ব্যবস্থা করেছেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শুধু বাঙালি জাতিরই মহান নেতা ছিলেন না, সারা বিশ্বের শোষিত, বঞ্চিত ও নিপীড়িত মানুষের অন্যতম শ্রেষ্ঠ নেতা ছিলেন। বঙ্গবন্ধু সবসময় শোষিত ও বঞ্চিত মানুষের পক্ষে কথা বলেছেন। তার দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফলে বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পায়।

অনুষ্ঠানে অঙ্গীকার সভাপতি নাইম আল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরে আলম নুরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য মো. আখলাকুর রহমান মাইনু, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য শেখ জাহাঙ্গীর আলম, টিসিইর ফাউন্ডার মো. সালেহ চৌধুরী, গ্লোরিয়াস কনসালটেন্সির সিও মো. সানাউল্লাহ, অঙ্গীকারের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সিদ্দিকী মহসীন পাটোয়ারী, প্রতিষ্ঠাতা সভাপতি মো. আব্দুর রাজ্জাক খান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গাফফার রনক, মিঠু চন্দ্র শীল, সাবেক সভাপতি নুরে আলম সিয়াম ও সাধারণ সম্পাদক স্মরণ ঘোষসহ অন্য নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ