তথ্যমন্ত্রী হাসান মাহমুদের কুরুচিপূর্ণ অশালীন মন্তব্যের প্রতিবাদে যুক্তরাজ্যে বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:১১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তথ্যমন্ত্রী হাসান মাহমুদের কুরুচিপূর্ণ অশালীন মন্তব্যের প্রতিবাদে যুক্তরাজ্যে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ১৮, ২০২৩ ৮:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ১৮, ২০২৩ ৯:০৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

সম্প্রতি এক সমাবেশে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বি এন পির নারী নেত্রীদের নিয়ে অশালীন মন্তব্যের প্রতিবাদে অনলাইন মিডিয়া জনতার কথা এর উদ্যোগে বুধবার পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে যুক্তরাজ্য ভিত্তিক বিভিন্ন সংগঠনের নারী-নেতৃবৃন্দের স্বতস্ফূর্ত অংশগ্রণে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সভা ।


এ সময় তারা সকলেই তথ্যমন্ত্রী হাসান মাহমুদের কুরুচিপূর্ণ অশালীন মন্তব্যের প্রতিবাদে জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। তারা বলেন, এমন মন্তব্য করে তিনি নারী জাতিকে অপমানিত করেছেন।অপমানিত করেছে বি এন পি কে। একজন রাজনৈতিক নেতার আদর্শ এমন হতে পারেনা। এর জন্য তাকে ক্ষমা চাইতে হবে বলেও তারা জানান ।


সমাবেশে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী দলের নারী নেত্রীরা অঞ্জনা আলম , লুনা সাবিরা , ঋতু রহমান , রেহানা ইসলাম সুমি, সাইদা নাসিমা, সুমাইয়া শৈবাল , ইশরাত রশিদ, কাউসার জাহান, অনলাইন এক্টিভিস্ট তাজলিমা তাজ ,ইয়াসমিন আক্তার প্রমুখ।
এ সময় তাদের হাসান মাহমুদের পোস্টার জ্বালিয়ে প্রতিবাদ করতে দেখা যায় ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ