তরুণদের নিয়ে ষড়যন্ত্র মোকাবিলা করা হবে : ব্যারিস্টার অসীম - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তরুণদের নিয়ে ষড়যন্ত্র মোকাবিলা করা হবে : ব্যারিস্টার অসীম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ২, ২০২৫ ১১:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ২, ২০২৫ ১১:২০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আসন্ন সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। তিনি বলেছেন, ‘নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু দেশের তরুণ সমাজ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করার শক্তি, সাহস এ দেশের তরুণ সমাজের রয়েছে। তাদের নিয়ে আমরা ষড়যন্ত্র মোকাবিলা করব।’

রোববার (২ নভেম্বর) বিকেলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসির উদ্দিন আহমেদ অসীম বলেন, ‘আমি প্রত্যাশা করি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ দেশের সচেতন তরুণ সমাজ গণমানুষের দল হিসেবে বিএনপিকেই বেছে নেবে, আর ধানের শীষ প্রতিকের পক্ষেই তাদের রায় দেবেন।’

তরুণ প্রজন্মের ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে ঢাকা-১০ সংসদীয় আসনের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে রাজধানীর ধানমন্ডিতে তারুণ্যের মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি বিকেল ৪টায় ধানমন্ডি আবাহনী ক্লাব মাঠের দক্ষিণ পাশ থেকে শুরু হয়ে সিটি কলেজের সামনে এসে শেষ হয়। এতে অংশ নেন ঢাকা-১০ সংসদীয় আসনের সকল থানা ও ওয়ার্ড পর্যায়ের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ