তামিমের অন্যরকম সেঞ্চুরি - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৩৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তামিমের অন্যরকম সেঞ্চুরি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ১৭, ২০২২ ৫:২৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ১৭, ২০২২ ৫:২৮ পূর্বাহ্ণ

 

বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। এর আগে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ৫ হাজার রান করেন মুশফিকুর রহিম। তবে বাংলাদেশের দ্বিতীয় হলেও  বিশ্বের শততম ক্রিকেটার হিসেবে টেস্টে ৫ হাজার রান পুর্ন  করলেন তামিম।

বৃহস্পতিবার (১৬ জুন) থেকে অ্যান্টিগায় শুরু হয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ৫ হাজার রানের জন্য তামিমের প্রয়োজন ছিলো মাত্র ১৯ রান। সিরিজের প্রথম টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের পেসার কেমার রোচের করা ইনিংসের সপ্তম ওভারের দ্বিতীয় ডেলিভারিটি ফ্লিক করে ডিপ মিড উইকেটে বল পাঠিয়ে ৩ রান নিয়ে ক্যারিয়ারের ৫ হাজার রান পূর্ণ করেন তামিম। ৫ হাজার রান পাওয়া ইনিংসে শেষ পর্যন্ত ২৯ রানে আউট হন তামিম। তার ইনিংসে ৪টি চার ছিলো।

বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে মুশফিক ৫ হাজার রান করলেও, তামিম দ্রুত এই মাইলফলক স্পর্শ করেন। ৮১ ম্যাচের ১৪৯তম ইনিংসে ৫ হাজার রান করেছিলেন মুশফিক। আর ৬৮ ম্যাচের ১২৯তম ইনিংসে ৫ রানে পা রাখেন তামিম। ২০০৮ সালে ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় তামিমের। এখন পর্যন্ত ৬৮ টেস্টের ১২৯ ইনিংসে ১০টি সেঞ্চুরি ও ৩১টি হাফ-সেঞ্চুরিতে ৫০১০ রান তামিমের।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ