তামিমের সুস্থতা কামনা করে তারেক রহমানের দোয়া
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মার্চ ২৪, ২০২৫ ১০:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মার্চ ২৪, ২০২৫ ১০:৫৫ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ক্রিকেটার তামিম ইকবালের সুস্থতা কামনা করে মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২৪ মার্চ) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এক বিবৃতিতে একথা জানিয়েছেন।
তারেক রহমান বলেন, ‘ক্রিকেটার তামিম ইকবাল দ্রুত সুস্থ হয়ে উঠুন, আমি কায়মনোবাক্যে আমি আল্লাহর কাছে এই দোয়া করি।’
জনতার আওয়াজ/আ আ