তারকাদের হাত ধরে ওয়ারীতে ভেল্লা লেজার কেয়ার সেন্টার - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারকাদের হাত ধরে ওয়ারীতে ভেল্লা লেজার কেয়ার সেন্টার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ১৪, ২০২৩ ২:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ১৪, ২০২৩ ২:১২ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

একঝাঁক তারকাদের হাত ধরে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো ভেল্লা লেজার কেয়ার সেন্টারের ওয়ারীর নতুন শাখা। প্রধান অতিথি হিসেবে কেক কেটে এই শাখার উদ্বোধন করেন প্রফেসর ড. শাহাদত হোসেন, তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন পুজা চেরী, তমা মির্জা, রায়হান রাফি, মুমতাহিনা টয়া, নাজিফা তুষি, সৈয়দ রুমা, বুলবুল টুম্পা, বারিশা হক, অভিনেত্রী মিতু, স্নিগ্ধা, মডেল ময়ুরাক্ষী সনিয়া, মেক আপ আর্টিস্ট জাহিদ খান, সঙ্গীতশিল্পী শেখ সাদী, ফ্যাশন ডিজাইনার অ্যান্ড কোরিওগ্রাফার কাদেরী মাহফুজ, রুপান্তরিত মডেল আরোহী সেন, মডেল নাজিফা প্রনোমি, লাবল্য জাহান সহ শোবিজের একঝাঁক তারকা।

নতুন শাখা এবং ভেল্লা লেজার কেয়ার সেন্টার সম্পর্কে প্রতিষ্ঠানটির কর্ণধার ডা. দিলরুবা সুমাইয়া বলেন, অন্যান্য সব শাখার মত সকল সার্ভিস ই ওয়ারী শাখায় থাকবে, সকলের চাহিদার কথা চিন্তা করেই নতুন শাখার যাত্রা, সকলের প্রত্যাশা অনুযায়ী সুলভ মূল্যে আরো আধুনিক সেবা দেয়াই আমাদের মূল লক্ষ্য ।

ভেল্লা লেজার কেয়ার সেন্টার বিশ্বমানের স্কিন, হেয়ার, বডি ওয়েট কমানো, এন্টি এজিং ট্রিটমেন্ট, বোটক্স ফিলার থ্রেডলিফট, কোরিয়ান ভি শেপিংসহ পার্মানেন্ট মেকাপ স্কিন কেয়ারের প্রায় সব রকম সমাধান অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে কাজ করে আসছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ