তারুণ্যের সমাবেশ বেলস পার্কে মিছিলের স্রোত ঢুকছে - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৪৩, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারুণ্যের সমাবেশ বেলস পার্কে মিছিলের স্রোত ঢুকছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ২৪, ২০২৩ ৫:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ২৪, ২০২৩ ৫:১৭ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ

বিএনপির তিন অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ডাকা তারুণ্যের সমাবেশে যোগ দিতে বরিশাল বিভাগের নেতাকর্মীদের মিছিলের স্রোত ঢুকছে কীর্তনখোলা নদীর পাড়ের বেলস পার্কে।

বিকেল সাড়ে ৩টার পর সমাবেশ শুরু হবে। আজকের সমাবেশে নতুন ভোটার ও তরুণদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দিবেন সমাবেশের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পূর্ব নির্ধারিত এই সমাবেশ উপলক্ষে সকাল থেকেই বেলস পার্কে জড়ো হচ্ছে দলটির নেতাকর্মীরা। খণ্ড খণ্ড মিছিল, ফেস্টুন, ব্যানার নিয়ে আসছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিসহ বিভিন্ন স্লোগান দিচ্ছে।

এর আগে সকাল ১০টায় বেলস পার্কে গিয়ে দেখা যায়, মাঠের মধ্যবর্তী স্থানে মঞ্চ তৈরির কাজ চলছে। প্রস্তুত করা হয়েছে মাইক। ব্যানার পোস্টার ও পেস্টুনে ছেয়ে গেছে মাঠের চারপাশ। নেতাকর্মী মাঠের চারপাশে অবস্থান করছেন।

একইদিনে বেলস পার্ক থেকে আধা কিলোমিটার দূরে নগর ভবন ও শহীদ মিনারের সামনে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে যুবলীগ। পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে নগরজুড়ে কিছুটা আতঙ্ক বিরাজ করছে।

উল্লেখ্য, বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তরুণ ভোটারদের অংশ নেয়ার জন্য উজ্জীবিত করতেই এই কর্মসূচি পালনে ঘোষণা দেয় দলটির তিন অঙ্গ সহযোগী সংগঠন। দেশের ছয় বিভাগে এই সমাবেশ করবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ