তারুন্যের উৎসব উপলক্ষে শরীয়তপুরে খাল পরিস্কার কাজ শুরু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫ ১:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫ ১:২১ অপরাহ্ণ

শরীয়তপুর প্রতিনিধি ঃ তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে পালং খাল পুনঃ প্রবাহমান করন কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১০টায় শরীয়তপুর পৌর সভার ডাকবাংলো থেকে পাকার মাথা পর্যন্ত খাল পরিস্কার কার্যক্রম এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিন। এ সময় তার সাথে ছিলেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম পিপিএম সেবা), পৌর প্রশাসক পিংকি সাহা, এলজিইডির নির্বাহী প্রকৌশলী রাফেউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমীন,পৌরসভার সচিব এনামূল হক , ষৈম্য বিরোধী ছাত্র নেতারাসহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রি বৃন্দ।
জনতার আওয়াজ/আ আ