‘তারেক জিয়ার হাতেই বাংলাদেশ নিরাপদ - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘তারেক জিয়ার হাতেই বাংলাদেশ নিরাপদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২২, ২০২৪ ১:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২২, ২০২৪ ১:২১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোঃ ফারুক রহমান বলেছেন, তারেক জিয়ার হাতেই বাংলাদেশ নিরাপদ। তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়ন হলেই গণতন্ত্র ফিরে আসবে।

মঙ্গলবার (২২ অক্টোবর) পুরানা পল্টন দলীয় কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

লায়ন ফারুক বলেন, ব্যবসা আর রাষ্ট্র পরিচালনা এক জিনিস নয়। অন্তবর্তীকালীন সরকারের দুই মাস পেরিয়ে গেলেও এখনো যানজট কমেনি, আইন-শৃঙ্খলা স্বাভাবিক হয়নি, দ্রব্যমূল্যর উর্ধ্বগতি থামেনি।

ঢাকা মহানগর দক্ষিণ লেবার পার্টির সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেনের সভাপতিত্বে দলীয় মুখপাত্র মোঃ শরিফুল ইসলাম এর পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান, দেশবাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, মহিলা দলের সাবেক নেত্রী রুনা খান, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকন, আমার দেশ আমার অধিকার পার্টির সভাপতি শাখাওয়াত হোসেন তানজিল, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, বাংলাদেশ লেবার পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান সালমান খান বাদশা, কেন্দ্রীয় প্রচার সম্পাদক এডভোকেট ইমরান হোসেন, বাংলাদেশ ছাত্রমিশনের কেন্দ্রীয় সেক্রেটারি নিয়ামুল ইসলাম সিয়াম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ