তারেক রহমানকে কটুক্তির প্রতিবাদে ভোলায় যুবদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুলাই ১৯, ২০২২ ১০:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুলাই ১৯, ২০২২ ১০:১১ অপরাহ্ণ

কামরুজ্জামান শাহীন,ভোলা॥
কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসেবে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশনায়ক তারেক রহমানকে নিয়ে আওয়ামীলীগ নেতার ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ভোলা জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ জুলাই) বিকাল ৪ টার দিকে ভোলা জেলা যুবদলের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সদর রোড পদক্ষিণ করে জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশনায়ক তারেক রহমানকে নিয়ে আওয়ামীলীগ নেতার কটূক্তিপূর্ণ বক্তবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন লিটন, সিনিয়র সহ- সভাপতি ফখরুল ইসলাম ফেরদাউস, সাধারন সম্পাদক আব্দুল কাদের সেলিম, সিনিয়র-যুগ্ম সাধারন সম্পাদক মো. মোস্তফা ও সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন সহ ভোলা জেলা, সদর থানা ও পৌরসভা যুবদলের নেতাকর্মীরা।
জনতার আওয়াজ/আ আ