তারেক রহমানের নেতৃত্বেই ফ্যাসিষ্ট হাসিনার পতন হবেঃ নাজমুল হুদা সাগর
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ৩, ২০২৩ ১০:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ৩, ২০২৩ ১০:৪৪ অপরাহ্ণ

ফকির শহিদুল ইসলাম,খুলনাঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি চৌধুরী নাজমুল হুদা সাগর বলেছেন, যতদিন বাংলাদেশ থাকবে- ততোদিন স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার অবদান দেশবাসী স্মরণ রাখবে। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে দেশের সকল ক্রান্তিকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া থেকে জিয়া পরিবারের প্রত্যেকটি সদস্য বাংলাদেশের জন্য অবিস্মরণীয় অবদান রেখেছেন। নিশিরাতের ভোটডাকাত ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার যখন বাংলাদেশকে দেওলিয়াত্বের দ্বারপ্রান্তে ফেলে দিয়েছে। তখনই দেশবাসী আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে মাফিয়া সরকার পতনের একদফা দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনমুখর। সেকারণেই পুরাতন ষড়যন্ত্র নতুন করে প্রয়োগ শুরু করেছে আওয়ামী আজ্ঞাবহ আদালত। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সকল নাগরিকের সমান সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। তাই রাষ্ট্র যন্ত্রকে নিরপেক্ষ শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগের সকল শীর্ষ নেতার বিপরীতে জিয়া পরিবারের যে কোনো একজন সদস্যের গ্রহনযোগ্যতা ও জনপ্রিয়তা যাচাইয়ের জন্য পুলিশ ছাড়া রাজপথে আসুন।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডাঃ জোবাইদা রহমানের বিরুদ্ধে দুদকের মামলার রায়ের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার (০৩ আগস্ট) বিকালে বিক্ষোভ মিছিল পরবর্তী দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। কেন্দ্র ঘোষিত এ কর্মসূচির আয়োজক খুলনা মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
মহানগর ছাত্রদলের আহবায়ক ইস্তিয়াক আহম্মেদ ইস্তির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন নগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি কাজী নেহিবুল হাসান নেইম, নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম শাহীন, যুগ্ম-সম্পাদক ইউসুফ মোল্লা, সাংগঠনিক সম্পাদক মুনতাসির আল মামুন, সাইফুল ইসলাম মল্লিক, দপ্তর সম্পাদক মোঃ নাসির উদ্দিন, নগর ছাত্রদলের সদস্য সচিব মোঃ তাজিম বিশ্বাস, ইবাদুল ইসলাম ও হাসান ফকির, যুবদল নেতা রবিউল ইসলাম রুবেল, সাকির হোসেন, জাকির ইকবাল বাপ্পী, মন্জুরুল সৌরভ, রফিকুল ইসলাম টিটু, সাইফুল ইসলাম সান্টু, আব্দুল আজিজ সুমন, নাজমুল হাসান নাসিম ও খান ইমরান আহমেদ প্রমুখ।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডাঃ জোবাইদা রহমানকে কারাদণ্ডাদেশ ঘোষণার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচি সফলে নেতাকর্মী খুলনায় রেল স্টেশনে জড়ো হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে তাৎক্ষনিক কর্মসূচি শেষ হয়।
সমাবেশ বক্তারা বলেন, বাংলাদেশ দেওলিয়াত্বের পথে জিয়া পরিবার এক বিরাট বাঁধা। সে কারণেই প্রথমে খালেদা জিয়া, শহীদ জিয়া, পরবর্তীকালে তারেক রহমান এবং সর্বশেষে ডাঃ জোবাইদা রহমানের বিরুদ্ধে এই ষড়যন্ত্রমূলক মামলা এবং শাস্তি প্রদানের মাধ্যমে তাদের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপকৌশল করা হয়েছে। অচিরেই কোটি কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ্।
জনতার আওয়াজ/আ আ