তারেক রহমানের বার্তা নিয়ে তৃণমূলে যুবদল নেতা আমিন - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারেক রহমানের বার্তা নিয়ে তৃণমূলে যুবদল নেতা আমিন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ৫, ২০২৫ ২:২৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ৫, ২০২৫ ২:২৬ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার বার্তা নিয়ে তৃণমূলে সাধারণ মানুষের কাছে যাচ্ছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আমিনুর রহমান আমিন।

বুধবার (০৩ এপ্রিল) সাতক্ষীরা জেলার শ্যামনগরে সাধারণ মানুষের সঙ্গে ঈদপরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

যুবদল নেতা আমিন এ সময় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের বুড়িগোয়ালিনী বাজার ও কলবাড়ী এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার বার্তা তাদের কাছে পৌঁছে দেন।

এ সময় আমিনুর রহমান আমিনের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর, যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোল ও খালিদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার সিদ্দীক, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হাবিব হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, উপজেলা তরুণ দলের সভাপতি জয়নাল মল্লিক, উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ