তারেক রহমান অন্য দেশের নাগরিকত্বের জন্য আবেদন করেননি: মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারেক রহমান অন্য দেশের নাগরিকত্বের জন্য আবেদন করেননি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ৭, ২০২২ ৯:৪৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ৭, ২০২২ ১০:৩৭ পূর্বাহ্ণ

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্য কোনো দেশের নাগরিকত্বের জন্য তিনি আবেদনও করেননি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করেন মির্জা ফখরুল।

গতকাল সোমবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জন্মগতভাবে বাংলাদেশি নাগরিক এবং অন্য কোনো দেশের নাগরিকত্বের জন্য তিনি আবেদনও করেননি।

মির্জা ফখরুল বলেন, দলীয় সভায় সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে যে মন্তব্য করেছেন, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। রাজনৈতিক প্রতিহিংসার কারণে আওয়ামী লীগ সরকারের চক্রান্তের ফলে তিনি নির্বাসিত অবস্থায় বৈধভাবেই যুক্তরাজ্যে অবস্থান করছেন।

তিনি আরও বলেন, ওবায়দুল কাদেরের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও রাজনৈতিকহীন। সেটি উদ্দেশ্য প্রণোদিত। ওবায়দুল কাদেরের অসত্য তথ্য প্রদানের জন্য বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মনে করে মির্জা ফখরুল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ